২৪ মার্চ ২০২৫, ১০:২৭
লিটনকে পেছনে ফেলে মুশফিক-সোহানের রেকর্ডের দিকে ছুটছেন ধোনি
বয়সটা ৪৩ বছর ২৫৯ দিন। কদিন পরেই পা রাখবেন ৪৪ বছরে। কিন্তু নামটা মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পেছনে আগের মতোই ক্ষুরধার তিনি। আইপিএলের ১৮তম আসরের প্রথম ম্যাচে এক ঝলক দেখা গেল চিরচেনা মহেন্দ্র সিং ধোনিকে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা সম্পদ। আর সেটার নমুনা দেখা গেল চেন্নাইয়ের বোলিং ইনিংসের ঠিক মাঝামাঝি পর্যায়ে।
দারুণ এই স্ট্যাম্পিংয়ের পর থেকেই ইন্টারনেটে ফের শুরু হয়েছে ধোনি বন্দনা। তবে এই একটা স্ট্যাম্পিং থেকে নতুন ইতিহাসও গড়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এক মাঠে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের রেকর্ডে বাংলাদেশের লিটনকে সরিয়ে সেরা তিনে চলে এসেছেন ধোনি।
.jpg)

No comments:
Post a Comment