Wednesday, April 2, 2025

তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫


ব্রাহ্মণবাড়িয়া 

২ এপ্রিল ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানে মসজিদের তারাবির নামাজ পড়ানোর জন্য তোলা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইটনা গ্রামের শাহী মসজিদের তারাবির জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। এই অর্থের হিসাব নিয়ে মঙ্গলবার রাতে জীবন মিয়া ও শরীফ মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই শেষ না হয়ে বুধবার সকালে শরীফ মিয়াকে দোকানের সামনে পেয়ে জীবন মিয়া পুনরায় বিতর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফুর রহমান।

No comments:

Post a Comment

দড়ি ছিঁড়ে দৌড় দেওয়া মহিষকে ধরতে মালিকের বিরামহীন ৩০ ঘণ্টা

    ২৫ এপ্রিল ২০২৫ এক জোড়া মহিষকে পুকুরে গোসল করাতে নামিয়েছিলেন মালিক। হঠাৎ জোড়া ভেঙে একটি মহিষ পুকুর থেকে উঠে দৌড় দেয়। সেটা গতকাল বৃহস্পতিব...