প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫
বাংলা ক্যালেন্ডারের পাতায় এলো নতুন বছর- ১৪৩২। আর নতুন বছরের এই ক্ষণ বিশেষভাবে উদযাপন করেন সৌম্য সরকার আর লিটন দাস। দুজনই এখন অবসর সময় কাটাচ্ছেন- কারণ একজন টেস্ট দলে নেই, অন্যজন পিএসএলে বাঁধানো চোটে ফিরেছেন দেশে। আর তাতে পরিবারের সাথে নতুন বছর উদযাপনের দারুণ সুযোগ তৈরি হলো জাতীয় দলের দুই সুপারস্টারের।
করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন লিটন দাস। অনাহুত চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই ফিরতে হয়েছে দেশে। তাতে অন্যদের মন খারাপ থাকলেও লিটনের দেড় বছর বয়সী মেয়ের জন্য যেন তা আনন্দের উপলক্ষ্য হয়ে উঠেছে। পহেলা বৈশাখে বাবাকে কাছে পেয়ে সে যারপরনাই খুশি। এক পাশে লিটন, এক পাশে সঞ্চিতা। মাঝখানে কোলে মেয়ে।
লিটন হৃদয় কেড়ে নেওয়া ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন- 'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা— আমার পরিবারের সবার পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!'

No comments:
Post a Comment